প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
কর্ণেল আব্দুল হক এর নির্বাচনী পদচারণা ঢাকা ২ কেরানীগঞ্জ এর বিভিন্ন এলাকা-

মোঃ কুতুব উদ্দিন :ঢাকা
১০ দলীয় জামায়াতে ইসলামী দল এর দাঁড়ি পাল্লা মার্কা প্রতিক নিয়ে কর্ণেল আব্দুল হক এর নির্বাচনী পদচারণা,
আজ রবিবার ২৫ শে জানুয়ারি ২০২৬, কেরানীগঞ্জ এর রুহিতপুর,বোর্ডিং রামেরকান্দা ধর্মশুর, শাহপুর আরও অন্যান্য পার্শ্ববর্তী এলাকা জুড়ে পদচারণা করেন এবং সাধারণ জনগণের কাছে তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়েছেন। রুহিতপুর রামেরকান্দা দোকানদার এবং এলাকার বিভিন্ন বাড়িতে পথে ঘাটে মাঠে কর্ণেল আব্দুল হক পায়ে হেটে দাঁড়ি পাল্লা মার্কার সমর্থক দের নিয়ে ভোট চেয়ে বিশেষ কিছু বক্তব্য রাখেন।
কর্ণেল আব্দুল হক বলেন দেশে যোগ্য নেতার বড় অভাব,আপনাদের হাতে ক্ষমতা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোট দিবেন দাঁড়িপাল্লা মার্কায়, দেশে বর্তমান এই ক্লান্তিলগ্নে বিবেচ করে সঠিক ব্যাক্তি এবং সঠিক মার্কায় বেছে ভোট দিবেন,আপনাদের ভোট যেনো বিফলে না যায়।
বিশেষ করে কেরানীগঞ্জ যেসব জুলুম অত্যাচার খুন জবরদখল ভুয়া দলিল ভুয়া নামজারি এসব আর হতে দেয়া যাবেনা,কেরানীগঞ্জ এ শিক্ষার হার বাড়াতে হবে এখানে কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল নির্মাণ করতে হবে আপনারা সহযোগিতা করলে আপনারা আমাকে আমার দল কে নির্বাচিত করলে অবশ্যই এসব করা সম্ভব আমি কথা দিয়ে গেলাম আমার জন্য এবং ১০ দলীয় জামায়াতে ইসলামী দল এর জন্যে আপনারা দোয়া করবেন এবং যোগ্যা নেতা নির্বাচন করবেন বলে বিদায় নেন, দল ও ইউনিয়ন ওয়ার্ড এর নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সদস্য গণ বাদ মাগরিব পদচারণার সমাপ্তি করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24